1. thpshopbd@gmail.com : admin :
ঘাটাইল উপজেলা শহরে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে তদারকি অভিযান - probahonewstv
July 30, 2026, 8:27 pm

ঘাটাইল উপজেলা শহরে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে তদারকি অভিযান

আঃ হালিম আতিক,টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : Wednesday, January 7, 2026
  • 138 Time View
ঘাটাইলে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে তদারকি অভিযান। অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা।

অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

আঃ হালিম আতিক,টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা শহরে সরকার নির্ধারিত দামে বোতলজাত এলপিজি বিক্রি হচ্ছে কি না, তা নিশ্চিত করতে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিস্ট্রিবিউটর ও রিটেইলার পর্যায়ে এলপিজি বিক্রি করা হচ্ছে।

এ সময় অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রির অভিযোগে মেসার্স মরিয়ম ট্রেডার্সের স্বত্বাধিকারীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্য তালিকা দোকানে দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির বিরুদ্ধে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য

See also  সোনাগাজীতে শ্রমিকদের সঞ্চিত টাকায় ঈদ উপহার পেল ২০০ সিএনজি শ্রমিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category