1. thpshopbd@gmail.com : admin :
চরমোনাইতে আ.লীগ নেতার বিরুদ্ধে সাংবাদিকের ঘরে আগুন দেওয়ার অভিযোগ - probahonewstv
April 26, 2026, 7:52 am

চরমোনাইতে আ.লীগ নেতার বিরুদ্ধে সাংবাদিকের ঘরে আগুন দেওয়ার অভিযোগ

মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 84 Time View
চরমোনাইতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

চরমোনাইতে আ.লীগ নেতার বিরুদ্ধে সাংবাদিকের ঘরে আগুন দেওয়ার অভিযোগ
সংবাদ প্রকাশের জেরে হামলার দাবি, এলাকায় চরম উত্তেজনা

মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি

বরিশালের চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া গ্রামের আকনবাড়িতে সাংবাদিক মাসুদ রানার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের একটি অংশ পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে হঠাৎ ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান সাংবাদিক মাসুদ রানার দাদু। সে সময় ঘরে তিনি একাই অবস্থান করছিলেন। আগুনের টের পেয়ে ডাকচিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

ঘটনার পেছনে পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগ তুলেছেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাংবাদিক মাসুদ রানা। তিনি জানান, গত ৩০ এপ্রিল “চরমোনাইতে আলোচিত ফ্যাসিস্ট আওয়ামী আগুন সন্ত্রাসী ও ভূমিদস্যু দুলাল হাওলাদার পুলিশের হাতে গ্রেফতার” শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর থেকেই তিনি হুমকির মুখে পড়েন। সংবাদ প্রকাশের জেরে সংশ্লিষ্টদের রোষানলে পড়েন তিনি। মাসুদ রানা অভিযোগ করে বলেন, ওই সংবাদের পর থেকেই বিভিন্ন মাধ্যমে আমাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে আমার ঘরে আগুন দেওয়া হয়। আমার বিশ্বাস, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হাওলাদার ও তার সহযোগী মামুন মোল্লাসহ একটি চক্র এই ঘটনার সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে অভিযুক্ত দুলাল হাওলাদারের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি। অপর অভিযুক্ত মামুন মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই, বিষয়টি কেবল শুনেছি। এদিকে সাংবাদিকের ঘরে অগ্নিসংযোগের ঘটনায় বরিশালের সিনিয়র সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

See also  নবীনগরের পুকুরে ভাসমান ম-র-দে-হ: চট্টগ্রামপ্রবাসী দেলোয়ারের মৃ-ত্যু ঘিরে রহস্য

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category