1. thpshopbd@gmail.com : admin :
বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশুর মৃত্যু - probahonewstv
April 26, 2026, 12:34 am

বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশুর মৃত্যু

শামিম,স্টাফ রিপোর্টার | পটুয়াখালী
  • Update Time : Thursday, December 25, 2025
  • 88 Time View
বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু হাফসার মর্মান্তিক মৃত্যু। ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ।

বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশুর মৃত্যু

শামিম,স্টাফ রিপোর্টার | পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলে ইটবোঝাই ট্রলির চাপায় হাফসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে স্লোব হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফসা পটুয়াখালীর ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের বাসিন্দা আমিন খানের মেয়ে। তার মায়ের নাম জেবিনা আক্তার। পারিবারিক কারণে শিশুটি বর্তমানে নানার বাড়ি কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে জলিল হাওলাদারের বাড়িতে বসবাস করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির সামনের রাস্তায় খেলছিল হাফসা। এ সময় দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রলি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলিসহ চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় স্থানীয় লোকজন মীম ব্রিক ফিল্ডের একটি ট্রলির সঙ্গে সংশ্লিষ্ট রফিক ও রিফাদ নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। জানা গেছে, যে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে, সেটিও মীম ব্রিকসের মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত হতো। খবর পেয়ে বাউফল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। ময়নাতদন্তের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে ইটবোঝাই ট্রলি চলাচলের বিষয়ে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীর আলোচিত শিক্ষক ও সাংবাদিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category