1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবান সদর থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল - probahonewstv
July 30, 2026, 9:54 am

বান্দরবান সদর থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Monday, December 8, 2025
  • 183 Time View
বান্দরবান সদর থানা পরিদর্শন করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল। জনবান্ধব সেবা কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

বান্দরবান সদর থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল
জনবান্ধব পুলিশি সেবা ও আইনশৃঙ্খলা কার্যক্রম নিয়ে মতবিনিময়

 মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান 

বান্দরবান, ০৮ ডিসেম্বর ২০২৫ (সোমবার)

বান্দরবান পার্বত্য জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল মহোদয় বান্দরবান সদর থানা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়। পরিদর্শনকালে থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবাপ্রার্থী সাধারণ জনগণের জন্য পরিচালিত জনবান্ধব কার্যক্রম এবং পুলিশ সদস্যদের পেশাগত মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় থানার ভদ্র, দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের কার্যক্রমের প্রশংসা করেন এবং আরও উন্নত সেবা নিশ্চিতকরণে দিকনির্দেশনা প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে আরও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি পরিদর্শনের জন্য প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী নদীতে ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরার অনুমতি — এক বছরে ৪২ জেলের হাতে লাইসেন্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category