1. thpshopbd@gmail.com : admin :
পার্বত্যে ৭ দফা স্মারকলিপি - probahonewstv
July 30, 2026, 12:13 pm

পার্বত্যে ৭ দফা স্মারকলিপি

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, March 2, 2026
  • 107 Time View
পার্বত্য চট্টগ্রামে ৭ দফা দাবিতে তিন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

তিন জেলা প্রশাসকের কাছে দাবি পিসিএনপির

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

আজ ০১ মার্চ ২০২৬, রবিবার পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা—খাগড়াছড়ি, বান্দরবানরাঙামাটি—জেলায় জেলা প্রশাসকদের মাধ্যমে ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও এর অঙ্গ সংগঠনসমূহ। স্মারকলিপিতে বলা হয়, পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক, প্রশাসনিক ও নিরাপত্তা সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ সময় তারা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল, আঞ্চলিক ও জেলা পরিষদের নির্বাচন আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। স্মারকলিপিতে উল্লেখিত প্রধান দাবির মধ্যে রয়েছে—পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন জেলা পরিষদে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আয়োজন, চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণের সুযোগ এবং ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি। পাশাপাশি ১৯০০ সালের শাসনবিধি ও ১৯৯৭ সালের শান্তিচুক্তিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানানো হয়।

এছাড়া পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি ও সহিংসতা বন্ধে প্রত্যাহার করা ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন, দুর্গম এলাকায় পুলিশের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েন, ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক দ্রুত নির্মাণ, ভূমি কমিশন আইন সংশোধন ও ডিজিটাল ভূমি জরিপ চালু করার দাবি জানানো হয়েছে। বাজারফান্ড এলাকায় হাউজ লোন সুবিধা চালু রাখা এবং শিক্ষা, চাকরি ও নেতৃত্বে সকল সম্প্রদায়ের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে বৈষম্য দূর করার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। পিসিএনপির নেতারা বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তারা এসব দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন এবং দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পটুয়াখালীর দুমকি–বাউফল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ দুজন নিহত

Please Share This Post in Your Social Media

More News Of This Category