1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে সেনা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মাদকসহ মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার - probahonewstv
April 26, 2026, 3:19 am

আলীকদমে সেনা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মাদকসহ মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, January 19, 2026
  • 79 Time View
আলীকদমে সেনা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মাদকসহ মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

মোবাইল কোর্টে একাধিকজনকে কারাদণ্ড, মাদক ও মানবপাচার রোধে কঠোর বার্তা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে আলীকদম সেনা জোন ও আলীকদম উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় একটি বিশেষ অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে। অভিযানটি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এবং জনস্বার্থে সম্পূর্ণ নিয়মকানুন মেনে পরিচালনা করা হয়। আলীকদম সেনা জোনের স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলমের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানটি আলীকদম জোন সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকায় পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় জনগণের সহযোগিতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও মানবপাচার বিরোধী তল্লাশি চালানো হয়। এ সময় হাবিবুল্লাহ নামক এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আরিফুল হককে গ্রেপ্তার করা হয় এবং তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও সকাল ১০টা ৩০ মিনিটে কানামেম্বার ঘাট চেকপোস্টে রিয়াদ নামক এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। মোবাইল কোর্টে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে জাফর নামক এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আলীকদম থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক আলীকদম থানায় হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক ও মানবপাচার প্রতিরোধে এই অভিযান আলীকদম অঞ্চলের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আলীকদম সেনা জোন ও উপজেলা প্রশাসন আশ্বস্ত করেছে, অপরাধমুক্ত আলীকদম গড়ে তুলতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

See also  আশুলিয়ায় জামায়াতে ইসলামের উদ্যোগে গণ ইফতার

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category