1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবান প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন - probahonewstv
July 31, 2026, 12:14 pm

বান্দরবান প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Friday, July 31, 2026
  • 10 Time View
বান্দরবান প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

বান্দরবান প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের সম্প্রচারের ১৫ বছর পূর্তি উপলক্ষে বান্দরবান প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। তিনি মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনই করে না, বরং সমাজের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আশা প্রকাশ করেন, মাছরাঙা টেলিভিশন ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা আরও সুদৃঢ় করবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১৫ বছরে মাছরাঙা টেলিভিশন নির্ভরযোগ্য সংবাদ, তথ্যভিত্তিক অনুষ্ঠান এবং মানসম্মত বিনোদন পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে।

আগামীতেও একই ধারাবাহিকতায় দর্শকদের প্রত্যাশা পূরণে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে অতিথিরা মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। পরে শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

See also  চিরিরবন্দরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category