1. thpshopbd@gmail.com : admin :
নিম্নমানের সড়ককাজ বন্ধ - probahonewstv
April 27, 2026, 8:23 pm

নিম্নমানের সড়ককাজ বন্ধ

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Monday, March 9, 2026
  • 49 Time View
নিম্নমানের সামগ্রীতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ এমপি মজনুর

এমপি মজনুর কঠোর নির্দেশ

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী

ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের মন্দিয়ার দারোগারহাট–মহুরী গঞ্জ সংযোগ সড়কের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। রোববার সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি নির্মাণ কাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের বিষয়টি লক্ষ্য করেন। এ সময় সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন এবং বিষয়টি তদন্ত করে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে বাস্তবায়নাধীন মন্দিয়ার দারোগারহাট–মহুরী গঞ্জ সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের গুরুত্বপূর্ণ দাবি ছিল। সড়কটি নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

পরিদর্শনকালে এমপি মজনু বলেন, জনগণের টাকায় পরিচালিত উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। উন্নয়ন কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সড়ক নির্মাণে নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এমপির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করলে সড়কটি দীর্ঘস্থায়ী হবে না। তাই দ্রুত সঠিক মান বজায় রেখে কাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন তারা।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক নৈশপ্রহরী হেদায়েত উল্যাহর ইন্তেকালে শোক

Please Share This Post in Your Social Media

More News Of This Category