1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে সংস্কারকৃত আলীকদম বাজারের পুরাতন কাঁচা তরকারি সেড উদ্বোধন - probahonewstv
July 31, 2026, 12:24 pm

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে সংস্কারকৃত আলীকদম বাজারের পুরাতন কাঁচা তরকারি সেড উদ্বোধন

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Friday, July 31, 2026
  • 8 Time View
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে সংস্কারকৃত আলীকদম বাজারের পুরাতন কাঁচা তরকারি সেড উদ্বোধন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে সংস্কারকৃত আলীকদম বাজারের পুরাতন কাঁচা তরকারি সেড উদ্বোধন

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে সংস্কারকৃত আলীকদম বাজারের পুরাতন কাঁচা তরকারি সেডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ বিকেল ৪টার, সময়, আলীকদম বাজারের পুরাতন কাঁচা তরকারি সেড প্রাঙ্গণে আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সেডটির উদ্বোধন করেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা ও ১ নম্বর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব সাইফুল ইসলাম রিমন।
আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব কাইছার আহমেদ বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় প্রতিনিধি, বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য, ব্যবসায়ী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, সংস্কারকৃত কাঁচা তরকারি সেড চালু হওয়ায় ব্যবসায়ীরা পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন। একই সঙ্গে ক্রেতারাও অধিক স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারবেন। এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ স্থানীয় বাজার ব্যবস্থাপনার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বাজারের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ব্যবসায়ীরা বাজারের অবকাঠামো উন্নয়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও বাজারের সার্বিক উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

See also  সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবিতে মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category