1. thpshopbd@gmail.com : admin :
এনায়েতপুর হাটে অবৈধ ভবন উচ্ছেদ অভিযান - probahonewstv
July 30, 2026, 12:18 pm

এনায়েতপুর হাটে অবৈধ ভবন উচ্ছেদ অভিযান

মোঃ আক্তার হোসেন,সিরাজগঞ্জ (এনায়েতপুর) প্রতিনিধি
  • Update Time : Wednesday, December 31, 2025
  • 154 Time View
এনায়েতপুর হাটে অবৈধ ভবনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, দোতলা অংশ ভেঙে দেওয়া ও ৭ দিনের আল্টিমেটাম।

 সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ, দোতলা অংশ ভেঙে দেওয়া ও ৭ দিনের আল্টিমেটাম

 মোঃ আক্তার হোসেন,সিরাজগঞ্জ (এনায়েতপুর) প্রতিনিধি

সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া ভবন নির্মাণের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর হাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) দুপুরে শাহজাদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার, এক নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এনায়েতপুর হাটের একটি ভৌহূতল ভবনের দোতলা অংশ ভেঙে দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এ ভবনটি নির্মাণ করা হয়েছিল।

অভিযানকালে সংশ্লিষ্ট দোকানদারদের জানানো হয়, শাহজাদপুর উপজেলা আওতাধীন সব দোকানকে অবশ্যই শাহজাদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস থেকে যথাযথ লাইসেন্স গ্রহণ করতে হবে। একই সঙ্গে হাট এলাকার অন্যান্য অবৈধ স্থাপনা আগামী ৭ কার্যদিবসের মধ্যে নিজ উদ্যোগে ভেঙে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা মানা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেয় প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাট এলাকায় বহুতল ও অবৈধ স্থাপনা গড়ে উঠছিল। জনস্বার্থ ও আইনের শাসন নিশ্চিত করতে প্রশাসনের এ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রশাসন আরও জানায়, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  “ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনাগাজীর ৫ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নির্দেশ ”

Please Share This Post in Your Social Media

More News Of This Category