1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে 11 দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী এ.এস.এম সুজা উদ্দিনের সংবাদ সম্মেলন - probahonewstv
April 26, 2026, 6:40 pm

আলীকদমে 11 দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী এ.এস.এম সুজা উদ্দিনের সংবাদ সম্মেলন

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, February 2, 2026
  • 104 Time View
আলীকদমে ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত বান্দরবান-৩০০ আসনের প্রার্থী এ.এস.এম সুজা উদ্দিনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আগামীর বান্দরবান বিনির্মাণে ১৪ দফা উন্নয়ন প্রস্তাবনা, গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এ.এস.এম (আবু সাঈদ মুহাম্মদ) সুজা উদ্দিনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে আলীকদম থানাধীন ১নং সদর ইউনিয়নের পানবাজারস্থ জেলা পরিষদ রেস্টহাউজের সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আলীকদম উপজেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এনসিপি আলীকদম উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জনাব আলী হায়দার রাব্বী। এতে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী জনাব আবু সাঈদ মুহাম্মদ সুজা উদ্দিন আগামীর বান্দরবান বিনির্মাণে নিজের উন্নয়ন পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

তিনি বান্দরবান জেলা ও আলীকদম উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৪ দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। এসবের মধ্যে রয়েছে— নিরাপদ পানির স্থায়ী সমাধান, উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ, চোরাচালান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, প্রাকৃতিক ও কৃষি সম্পদের যথাযথ ব্যবহার, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, প্রবাসীদের নিরাপদ যাতায়াত, গণমাধ্যমের আন্তর্জাতিক সংযোগ ও সক্ষমতা বৃদ্ধি, উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, বাজেট ব্যয়ে স্বচ্ছতা, আলীকদমকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা, বান্দরবানকে আন্তর্জাতিক পর্যটন এলাকা হিসেবে উন্নয়ন এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা।

প্রস্তাবনা উপস্থাপন শেষে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনের শেষপর্বে আলীকদম উপজেলা জামায়াতে ইসলামির আমীর জনাব মাসুক এলাহী বক্তব্য রাখেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী জনাব এ.এস.এম সুজা উদ্দিনকে শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার জন্য বান্দরবান-৩০০ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এনসিপির নির্বাচনীয় গণসংযোগ ও কার্যক্রম গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এনসিপির নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

See also  আলীকদমকে ৬৫তম জেলা দাবির স্মারকলিপি

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category