1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - probahonewstv
June 13, 2026, 11:27 am

সোনাগাজীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Wednesday, October 22, 2025
  • 635 Time View
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ — দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে দিনব্যাপী কর্মশালা

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ — দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে দিনব্যাপী কর্মশালা

মোহাম্মদ হানিফ │ সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

ফেনীর সোনাগাজীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ

 সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি :  — এই স্লোগানকে সামনে রেখে সোনাগাজী উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণে
জেন্ডার সচেতনতা, সমতা, ন্যায়, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের কারণ ও প্রতিকার বিষয়ে বিশদ আলোচনা করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মো. রাসেল আহমেদখোদেজা বেগম
 নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতার ওপর গুরুত্ব:  বক্তারা বলেন, “বর্তমান সমাজে শান্তি ও সম্প্রীতির ভিত্তি গড়ে তুলতে হলে প্রথমেই নিজেদের মধ্যে জেন্ডার সচেতনতা তৈরি করতে
  হবে। সংঘাত নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমেই মানবিক বাংলাদেশ নির্মাণ সম্ভব।” তারা আরও বলেন, “পরিবার ও সমাজে নারী-পুরুষের সমতা ও 
  সম্মান প্রতিষ্ঠার মাধ্যমে সহিংসতা প্রতিরোধ করা যায়। এজন্য শিক্ষা, সামাজিক যোগাযোগ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি অত্যন্ত জরুরি।”
 বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি :  প্রশিক্ষণে উপস্থিত ছিলেন —
পিএফজি উপজেলা সমন্বয়কারী শেখ আবদুল হান্নান, উপজেলা জামায়াতে ইসলামী আমির মোহাম্মদ মোস্তফা,
পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক (ভিপি দুলাল),
পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. হিজবুল্লাহ,
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাস,
উপজেলা মহিলা দলের আহ্বায়ক কামরুন নেছা বেগম,
পৌর মহিলা দলের আহ্বায়ক মনিহার বেগম,
সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন,
পিএফজি অ্যাম্বাসেডর আমজাদ হোসাইন,
ফরিদা আক্তার, জ্যোতিষ বড়ুয়া, ও মজিবুল হক মানিকসহ অনেকে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সমাজে জেন্ডার ন্যায়বিচার প্রতিষ্ঠায় একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

See also  চর চান্দিয়ায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category