1. thpshopbd@gmail.com : admin :
মাদারীপুরে ৬০৭ পিস ই য়া বা সহ দুই মা দ ক কারবারি গ্রে ফ তা র - probahonewstv
August 6, 2026, 9:48 pm

মাদারীপুরে ৬০৭ পিস ই য়া বা সহ দুই মা দ ক কারবারি গ্রে ফ তা র

Reporter Name
  • Update Time : Saturday, June 6, 2026
  • 93 Time View

মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


‎ সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি

‎ মাদারীপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
‎শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের রাজধরদী এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। জেলা পুলিশের চলমান মাদকবিরোধী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
‎পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
‎অভিযানকালে রাজধরদী এলাকার রহমান বেপারীর বাড়ির সামনের সড়ক থেকে মো. এনায়েত বেপারী (৩০) ও তাইজুল ইসলাম (৩২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৬০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮২ হাজার ১০০ টাকা।
‎এ সময় মাদক বিক্রির নগদ ৯ হাজার ৬১০ টাকাও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
‎পুলিশ জানায়, গ্রেফতারকৃত এনায়েত বেপারী সদর উপজেলার রাজধরদী এলাকার আব্দুর রহমান বেপারীর ছেলে এবং তাইজুল ইসলাম দিয়াপাড়া এলাকার কালু বেপারীর ছেলে।
‎এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধী চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

See also  মৌটবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত দাবি অভিভাবকদের

Please Share This Post in Your Social Media

More News Of This Category