1. thpshopbd@gmail.com : admin :
তিন যুগের ঐতিহ্য এক মাঠে পশু কুরবানী ও মাংস বিতরণ জামালপুর,তুলশীরচর ইউনিয়ন ডৌয়াতলা গ্রাম - probahonewstv
August 3, 2026, 3:10 am

তিন যুগের ঐতিহ্য এক মাঠে পশু কুরবানী ও মাংস বিতরণ জামালপুর,তুলশীরচর ইউনিয়ন ডৌয়াতলা গ্রাম

Reporter Name
  • Update Time : Friday, June 5, 2026
  • 289 Time View

তিন যুগের ঐতিহ্য এক মাঠে পশু কুরবানী ও মাংস বিতরণ জামালপুর,তুলশীরচর ইউনিয়ন ডৌয়াতলা গ্রাম

মোঃ রাশিদুল ইসলাম
জেলা প্রতিনিধি,ঢাকা

জামালপুর সদর উপজেলার ৪ নং তুলশীরচর ইউনিয়নের ডৌয়াতলা গ্রামে দীর্ঘ প্রায় তিন যুগ ধরে চলে আসছে ঈদের বিশেষ ঐতিহ্য।
প্রতি বছর গ্রামের একটি মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং একই সঙ্গে ডৌয়াতলা সাখাওয়াত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে সম্মিলিত কুরবানির আয়োজন করা হয়।
স্থানীয়দের অংশগ্রহণে এ আয়োজন গ্রামে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
কুরবানির পশু জবাই করেন স্থানীয় মসজিদের ইমাম।
কুরবানিদাতারা নিয়ম অনুযায়ী মাংস তিন ভাগে বণ্টন করেন।
এর মধ্যে এক ভাগ সমাজের মানুষের জন্য বরাদ্দ রাখা হয়।
স্বেচ্ছাসেবকরা সেই মাংস সংগ্রহ ও বণ্টনের দায়িত্ব পালন করেন।
বাকি দুই ভাগের মধ্যে এক ভাগ নিজ পরিবারের জন্য এবং অন্য ভাগ আত্মীয়-স্বজনদের মধ্যে বিতরণ করা হয়।
সমাজের জন্য রাখা মাংস প্রায় ৮০০ খানাওয়ারীর মধ্যে বণ্টন করা হয়।
গ্রামের ধনী-গরিব সকল পরিবার এ মাংস পেয়ে থাকেন।
বিধবা ও বয়স্ক ব্যক্তিদের জন্য বিশেষভাবে অতিরিক্ত বা হাফ ভাগা মাংস দেওয়া হয়।
ফলে কেউ বঞ্চিত থাকেন না।
সমাজের সকল মানুষের মাঝে আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।
স্থানীয়রা জানান, এই ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে তারা বদ্ধপরিকর।
ডৌয়াতলার এই ব্যতিক্রমী আয়োজন এলাকায় সম্প্রীতি ও মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে।

See also  দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইল মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

Please Share This Post in Your Social Media

More News Of This Category