
*বাউফলে শিক্ষার্থীদের স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত*
মোঃ শামিম পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে Startup, Science Project and Innovation Idea Sharing Program” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ জুন, ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের মাননীয় সংসদ সদস্য *ড. শফিকুল ইসলাম মাসুদ*। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা *জনাব সালেহ আহমেদ*।
সেমিনারের মূল স্লোগান ছিল “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট ও স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন।
আয়োজনে ছিল এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট ফাউন্ডেশন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা। বাস্তবায়নে ছিল উপজেলা প্রশাসন, বাউফল।
তারিখ: ১২ জুন ২০২৬
স্থান: বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়াম, পটুয়াখালী।