1. thpshopbd@gmail.com : admin :
সোনারগাঁওয়ে খুন মাদক ও বিভিন্ন মা/মলার আ/সা/মিসহ গ্রে/প্তা/র-১০ - probahonewstv
September 18, 2026, 10:19 am

সোনারগাঁওয়ে খুন মাদক ও বিভিন্ন মা/মলার আ/সা/মিসহ গ্রে/প্তা/র-১০

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
  • Update Time : Friday, September 18, 2026
  • 9 Time View
সোনারগাঁওয়ে খুন মাদক ও বিভিন্ন মা/মলার আ/সা/মিসহ গ্রে/প্তা/র-১০

সোনারগাঁওয়ে খুন মাদক ও বিভিন্ন মা/মলার আ/সা/মিসহ গ্রে/প্তার-১০

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলার ১০আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় তিনজন, ওয়ারেন্টভুক্ত একজন, সন্ত্রাসবিরোধী মামলায় একজন, হত্যা মামলায় দু’জন এবং মাদকসেবী তিনজন আটক হয়েছেন।
সোনারগাঁও থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা ও আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

See also  ফসলি জমি রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category