1. thpshopbd@gmail.com : admin :
টিয়ারা সংঘর্ষে প্রাণ গেল ইকবাল মিয়ার, আতিকুর রহমান শিশুসহ ৯ জনের বি রু দ্ধে হ ত্যা মা ম লা - probahonewstv
June 13, 2026, 9:58 am

টিয়ারা সংঘর্ষে প্রাণ গেল ইকবাল মিয়ার, আতিকুর রহমান শিশুসহ ৯ জনের বি রু দ্ধে হ ত্যা মা ম লা

Reporter Name
  • Update Time : Friday, June 12, 2026
  • 7 Time View

টিয়ারা সংঘর্ষে প্রাণ গেল ইকবাল মিয়ার, আতিকুর রহমান শিশুসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মোঃ রেজাউল হক রহমত নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে দীর্ঘদিনের গ্রাম্য আধিপত্য বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত ইকবাল মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় প্রবাসী ব্যবসায়ী আতিকুর রহমান শিশু মিয়াকে প্রধান আসামি করে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিয়ারা গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন আহমেদ ও প্রবাসী ব্যবসায়ী আতিকুর রহমান শিশু মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২ ও ৩ জুন টিয়ারা বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে টানা দুই দিন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে হোসেন আহমেদ পক্ষের সমর্থক ও তার চাচাতো ভাই ইকবাল মিয়া গুরুতর আহত হন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইকবাল মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে পুনরায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের ভাই ফোরকান মিয়া বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আতিকুর রহমান শিশু মিয়াকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নবীনগর থানার তদন্ত কর্মকর্তা রাজীব কান্তি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের মৃত্যুর পর হত্যা মামলা রুজু হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ছবি:
১. নিহত ইকবাল মিয়া।
২. হত্যা মামলার প্রধান আসামি আতিকুর রহমান শিশু মিয়া।

See also  সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

Please Share This Post in Your Social Media

More News Of This Category