1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত - probahonewstv
September 16, 2026, 11:42 am

চিরিরবন্দরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, June 3, 2026
  • 103 Time View

চিরিরবন্দরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে “সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।

বিশেষ অতিথি চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ মাহামুদুন নবী।

আয়োজকদের সূত্রে জানা যায়, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর করা, সাধারণ মানুষের মধ্যে এর সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা জোরদার করার উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা গ্রাম আদালতের সুবিধা, কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতকরণে এর গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন, চিরিরবন্দর, দিনাজপুর।

এতে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতা ছিল।

বক্তারা বলেন, গ্রাম আদালতকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের কর্মশালা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

See also  নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ১ লক্ষাধিক ইয়াবা উদ্ধার: সীমান্তে মা দ কে র বি রু দ্ধে জিরো টলারেন্স ঘোষণা

Please Share This Post in Your Social Media

More News Of This Category