
নাজমুল রানা: জামালপুর
বকশীগঞ্জে অ্যাসলা’র উদ্যোগে মিনি ম্যারাথন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের বকশীগঞ্জে ৩১ মে রবিবার বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে ভোর ছয়টায় পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা ও মডেল মসজিদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় Anti smoking lovers Association(অ্যাসলা) এর সভাপতি,সাদিকুর রহমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। জামালপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড এর সভাপতি, মোঃ মেসবাহ উল হক তুহিন,জামালপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতি বকশীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আকবর হোসেন মিয়া।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এবং জাতীয় তামাক সেলের সদস্য মোস্তফা কামাল টিটন। শেরপুর কলেজের বিভাগীয় প্রধান ও বাংলা বিভাগের প্রভাষক মোতাসিম বিল্লাহ রূবেল।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন। বকশীগঞ্জ উপ-স্বাস্থ্য কমিউনিটি মেডিকেল অফিসার ও গারো হিলস্ রানার্স কমিউনিটির ফাউন্ডার সভাপতি ডাঃ হাবিবুর রহমান। মোঃ নুর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন,বর্তমানে সমাজে মাদক ব্যবসায়ী ও মাদকের ভয়াল থাবায় যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে,এখনই যদি এর কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়,তাহলে ভবিষ্যতে আরও খারাপ পরিস্থিতির দিকে যাবে সমাজ।
মিনি ম্যারাথনে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠন, বাট্রাজোড় পশ্চিম দত্তের চর তারুণ্যের কাফেলা সংগঠন,আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন, স্বপ্ন ছায়া স্বেচ্ছায় রক্তদান সংগঠন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণের মধ্যে দিয়ে বক্তারা আরও বলেন,মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে শরীর চর্চা ও শারীরিক ব্যায়াম,খেলাধুলার কোন বিকল্প নেই,ভবিষ্যতে মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সু-পরামর্শ দেন।