1. thpshopbd@gmail.com : admin :
সাটুরিয়ার পশ্চিম কাওন্নারা গ্রামে মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত - probahonewstv
September 16, 2026, 8:18 am

সাটুরিয়ার পশ্চিম কাওন্নারা গ্রামে মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Friday, June 5, 2026
  • 201 Time View

সাটুরিয়ার পশ্চিম কাওন্নারা গ্রামে মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম কাওন্নারা গ্রামে মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সচেতন নাগরিক, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে আয়োজিত এ সভায় সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় দূর করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমান দেশের বিরাজমান বাস্তবতায় মাদকাসক্তি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও নৈতিক অবক্ষয়ের কারণে যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে পরিবার, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন (সাকু)। তিনি বলেন, “ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার অভাবই সমাজে নানা অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। তরুণদের মসজিদমুখী ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে পারলে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”
এছাড়াও বক্তব্য রাখেন মোঃ শাহীন আজাদ বিপ্লব, সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপি, সাটুরিয়া উপজেলা। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

সাটুরিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ফরিদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, “যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তারা মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এলাকার যুবকদের সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

See also  রুমায় এলজিইডি’র সড়ক প্রকল্পে অনিয়মের অ/ভি/যো/গ, নিম্নমানের নির্মাণে ক্ষোভ।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও সমাজের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category