1. thpshopbd@gmail.com : admin :
পানির পাইপ নিয়ে বিরোধে নি/হ/ত ১ - probahonewstv
September 18, 2026, 7:40 am

পানির পাইপ নিয়ে বিরোধে নি/হ/ত ১

মোঃ শামিম, পটুয়াখালী
  • Update Time : Saturday, June 6, 2026
  • 193 Time View
পানির পাইপ নিয়ে বিরোধে নিহত ১

পানির পাইপ নিয়ে বিরোধে নি/হ/ত ১

মোঃ শামিম, পটুয়াখালী

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকায় সামান্য একটি পানির পাইপকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পানির পাইপ ব্যবহারের বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন গুরুতর আহত হন।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর বিচারের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে সংঘটিত এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

See also  টাঙ্গাইল মির্জাপুরে বিস্ময়কর ঘটনা, মেয়ে থেকে ছেলেতে রূপান্তর নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category