1. thpshopbd@gmail.com : admin :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বিএনপির ৯ নেতা বহিষ্কার - probahonewstv
April 28, 2026, 10:09 am

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বিএনপির ৯ নেতা বহিষ্কার

মোঃ রেজাউল হক রহমত,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
  • Update Time : Wednesday, December 31, 2025
  • 149 Time View
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বিএনপির ৯ নেতা বহিষ্কার।

কেন্দ্রের নির্দেশনা অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে কঠোর সিদ্ধান্ত

মোঃ রেজাউল হক রহমত,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ মোট ৯ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করে সাংগঠনিক তৎপরতা চালানোর কারণে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোঃ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালেক। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নিরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকেও বহিষ্কার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কৃত এসব নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

Please Share This Post in Your Social Media

More News Of This Category