1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম - probahonewstv
June 14, 2026, 4:18 am

আলীকদমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, January 27, 2026
  • 103 Time View
আলীকদমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ব্যক্তিগত উদ্যোগে সহায়তা প্রদান করেন তিনি।

আলীকদমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন আলীকদম উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম। স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৫টার দিকে আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কলেজ গেইট এলাকার বাসিন্দা আব্দুল মালেকের বসতবাড়িতে আকস্মিকভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

এতে আব্দুল মালেক ও তার পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন। জানা গেছে, আব্দুল মালেকের পূর্বের বাড়ি ছিল একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডে। পরবর্তীতে তিনি ৪নং ওয়ার্ডের কলেজ গেইট এলাকায় বসবাস শুরু করেন।

এ সময় ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের মহিলা মেম্বার জনাবা রেহানা আক্তার, আলীকদম পান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আবুল হাসেম কোম্পানি, আলীকদম মৈত্রী হাই স্কুলের প্রধান শিক্ষক মাস্টার জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম বলেন, মানুষ মানুষের জন্য। বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই, তারা যেন এই অসহায় পরিবারের পাশে এগিয়ে আসেন। স্থানীয়রা তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির দ্রুত পুনর্বাসনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মাটিডালির ইফতার বিতরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category