1. thpshopbd@gmail.com : admin :
বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশনে তানিয়া - probahonewstv
April 26, 2026, 1:51 am

বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশনে তানিয়া

মোঃ মাহাবুবুল আলম,ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো চীফ 
  • Update Time : Wednesday, December 31, 2025
  • 164 Time View
ফুলবাড়িয়ায় বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশনে কিশোরী তানিয়া, এলাকায় চাঞ্চল্য।

প্রেম ও প্রতারণার অভিযোগ, রাশেদের বাড়িতে অবস্থান—এলাকায় চাঞ্চল্য

মোঃ মাহাবুবুল আলম,ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো চীফ 

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৯ নম্বর এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর কোমর দিঘির চানিয়ার বাড়িতে তানিয়া নামে এক কিশোরী বিয়ের দাবিতে টানা তিন দিন ধরে অনশন করে যাচ্ছেন। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া বেতবাড়ি মাঝিরঘাট এলাকার তারা মিয়ার মেয়ে। তার দাবি, চান মিয়ার ছেলে রাশেদের সঙ্গে তার প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এর আগে তানিয়ার অন্যত্র বিয়ে হলেও রাশেদের প্ররোচনায় তিনি স্বামীর সংসার ছেড়ে ফিরে আসেন।

অভিযোগে তানিয়া জানান, এই সময়ে রাশেদ বিভিন্নভাবে তাকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে। সম্প্রতি রাশেদ বিদেশে যাওয়ার প্রস্তুতি নিলে বিষয়টি আঁচ করতে পেরে তানিয়া তাকে বিয়ের জন্য চাপ দেন। তবে রাশেদ বিয়েতে অস্বীকৃতি জানালে উপায়ান্তর না দেখে তানিয়া সরাসরি রাশেদের বাড়িতে উপস্থিত হন।

তানিয়ার উপস্থিতি টের পেয়ে রাশেদ বাড়ি থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। বর্তমানে তানিয়া রাশেদের বাড়িতেই অনশনে রয়েছেন। তিনি বলেন, রাশেদ তাকে বিয়ে না করলে তার আর কোনো পথ থাকবে না—এমন বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশীরা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বগুড়ায় অবৈধ মিশ্রি কারখানায় মোবাইল কোর্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category