1. thpshopbd@gmail.com : admin :
বাউফলে বিএনপি নেতার জামায়াতে যোগদানের ঘোষণা, দলীয় অঙ্গনে আলোচনার ঝড় - probahonewstv
June 13, 2026, 10:14 pm

বাউফলে বিএনপি নেতার জামায়াতে যোগদানের ঘোষণা, দলীয় অঙ্গনে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার শামিম , পটুয়াখালী
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 163 Time View
বাউফলে বিএনপি নেতার জামায়াতে যোগদানের ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনা।

নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল মুন্সীর অবস্থান নিয়ে ক্ষুব্ধ নেতাকর্মীরা, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

স্টাফ রিপোর্টার শামিম , পটুয়াখালী

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য হেলাল মুন্সী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দিয়েছেন। আগামী বুধবার (২৪ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।দলীয় সূত্র ও স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, আনুষ্ঠানিক ঘোষণার আগেই হেলাল মুন্সী জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। স্থানীয় পর্যায়ে জামায়াতের কর্মসূচি বাস্তবায়ন, সভা-সমাবেশে অংশগ্রহণ এবং দলীয় যোগাযোগ রক্ষায় তাকে নিয়মিত দেখা যাচ্ছে।

তার এমন অবস্থানকে কেন্দ্র করে নাজিরপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেক নেতাকর্মী বিষয়টিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখছেন এবং দ্রুত সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার দাবি তুলেছেন।নাজিরপুর ইউনিয়ন বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন দায়িত্বশীল পদে থাকা নেতার এ ধরনের অবস্থান দলের জন্য বিব্রতকর। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য দলে সক্রিয় হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।এ বিষয়ে হেলাল মুন্সীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, তার আনুষ্ঠানিক যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়েও আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে বান্দরবানে আলোচনা সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category