
সুন্দরগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
১৬/০৭/২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানার সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং আন্দোলনের স্মৃতিচারণ করেন। এ সময় তারা জুলাই আন্দোলনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর জামায়াতে ইসলামীর আমীর একরামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, উপজেলা এবি পার্টির আহ্বায়ক তাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আল শাহাদাৎ জামান জিকো, সদস্য সচিব আশানুর রহমান, পৌর এনসিপির আহ্বায়ক আরিফুর রহমান,এম মাহফুজার রহমান লেলিন সম্পাদক বাংলাদেশ স্কাউট সুন্দরগঞ্জ,
সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক এ. মান্নান আকন্দ, আহত জুলাইযোদ্ধা রাশেকুজ্জামান আশিক, ওয়াহেদুর রহমান বাদল, জুলাই সংগঠক রেজওয়ানুল কবির, কামরুল হাসান প্রমূখ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের আত্মদান দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসা, পুনর্বাসন এবং শহিদ পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।