1. thpshopbd@gmail.com : admin :
ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন ছাত্রশিবিরের আয়োজনে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত - probahonewstv
June 13, 2026, 1:58 pm

ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন ছাত্রশিবিরের আয়োজনে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Monday, October 20, 2025
  • 521 Time View
ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের উচ্ছ্বাস, অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য

চাঁদগাজী হাই স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় আন্তঃউপশাখা ফুটবল প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার: আবু বক্কর ছিদ্দিক, ফেনী

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে “জুলাই শহীদ স্মৃতি আন্তঃউপশাখা ফুটবল টুর্নামেন্ট–২০২৫”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মহামায়া ইউনিয়ন (মধ্যম), ছাগলনাইয়া উপজেলা উত্তর শাখার উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।

অতিথিদের উপস্থিতি ও বক্তব্য :  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফেনী জেলা শাখার প্রকাশনা সম্পাদক ইয়াছিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — মাস্টার মোতাহের হোসেন লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৫নং মহামায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মোমিন নিজুম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক আইটি সম্পাদক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লেকচারার মাওলানা মুন্সী জহির উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাগলনাইয়া উপজেলা মজলিসে শুরা সদস্য এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ হানিফ, থানা সভাপতি, ও মোজাম্মেল হক, থানা সেক্রেটারি — ছাগলনাইয়া উপজেলা উত্তর শাখা ইসলামী ছাত্রশিবির।
খেলোয়াড়দের উদ্দীপনা ও পুরস্কার বিতরণ :  টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়।
   খেলাগুলো পরিচালনা করেন ইউনিয়ন পর্যায়ের ছাত্রশিবির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে বিজয়ী দল ও সেরা খেলোয়াড়দের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পুরস্কার তুলে দেন।
এক অতিথি বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলিত ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।”
আয়োজকদের বক্তব্য : আয়োজক কমিটির এক সদস্য জানান, “প্রতি বছর আমরা শহীদদের স্মরণে এই টুর্নামেন্ট আয়োজন করি,
   যাতে তরুণ সমাজ খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পথে এগিয়ে যেতে পারে।”
See also  হাসানপুর আলিম মাদ্রাসার দায়িত্ব নিলেন সভাপতি আরিফুর রহমান

Please Share This Post in Your Social Media

More News Of This Category