1. thpshopbd@gmail.com : admin :
হাসানপুর আলিম মাদ্রাসার দায়িত্ব নিলেন সভাপতি আরিফুর রহমান - probahonewstv
September 12, 2026, 11:27 pm

হাসানপুর আলিম মাদ্রাসার দায়িত্ব নিলেন সভাপতি আরিফুর রহমান

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Sunday, September 28, 2025
  • 522 Time View
শিক্ষকদের সমস্যা দ্রুত সমাধান হবে”— পরিচিতি সভায় আরিফুর রহমান

হাসানপুর আলিম মাদ্রাসার দায়িত্ব নিলেন সভাপতি আরিফুর রহমান

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর দারুল উলুম আলিম মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার মিলনায়তনে শিক্ষক-অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে এ সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবদুল জলিল ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি, বিজিএমইএ ও ম্যাগপাই গ্রুপের পরিচালক মজুমদার আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ও আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল গোলাপ। এছাড়া বক্তব্য রাখেন ইবতেদায়ী বিভাগের প্রধান মাওলানা ইসহাক ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে আরিফুর রহমান বলেন, “এলাকাবাসীর পাশে থেকে কাজ করতে চাই। আপনাদের আস্থা নিয়ে মাদ্রাসার দায়িত্ব পেয়েছি। এখন থেকে এই প্রতিষ্ঠানের দায়িত্ব আমারও। শিক্ষকদের ছোটখাটো সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ।” সভায় মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

See also  বিয়ের আসরে ধরা খেল ভূয়া সেনা কর্মকর্তা ইসমাইল ওরফে পিন্টু

Please Share This Post in Your Social Media

More News Of This Category