
টাঙ্গাইল মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র নতুন আহ্বায়ক কমিটি গঠন
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ‘জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’-র নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছে টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটি।
গত ১১ মে ২০২৬ তারিখে টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. কামরুজ্জামান শাওন এবং সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। সাংগঠনিক সম্পাদক এস.এম নাজমুল হুদা তালুকদারের সুপারিশে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
কমিটির উল্লেখযোগ্য পদমর্যাদার ব্যক্তিরা হলেন, আহ্বায়ক: মো. আকাশ বাবু উজ্জ্বল। সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো. শাহজাহান আলী। সদস্য সচিব: মো. লিটন হোসেন। সাংগঠনিক সম্পাদক: সোহাগ দেওয়ান। কমিটিতে মোট ২৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানানো হয়েছে, এই নতুন কমিটি মির্জাপুর এলাকায় দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করবে। নবনির্বাচিত নেতৃবৃন্দকে দ্রুত পূর্ণাঙ্গ সাংগঠনিক কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।