1. thpshopbd@gmail.com : admin :
ভোলায় জমি দখল নিয়ে বিরোধে বড় বোনকে মারধরের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে - probahonewstv
June 13, 2026, 6:13 pm

ভোলায় জমি দখল নিয়ে বিরোধে বড় বোনকে মারধরের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

মোঃ এনামুল হক ডালিম (  জেলা প্রতিনিধি ভোলা )
  • Update Time : Tuesday, September 30, 2025
  • 441 Time View
জমি দখলকে কেন্দ্র করে ভোলায় নারী নির্যাতন, মামলা দায়ের

ভোলায় জমি দখল নিয়ে বিরোধে বড় বোনকে মারধরের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

মোঃ এনামুল হক ডালিম (  জেলা প্রতিনিধি ভোলা )

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ ৭ নং ওয়ার্ডে জমি দখলকে কেন্দ্র করে বড় বোন রহিমাকে ছোট ভাই আলাউদ্দিন মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। আহত রহিমাকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী রহিমা জানান, স্বামী প্রবাসে থাকাকালীন সময়ে তিনি নিজ উদ্যোগে জমিটি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে দখল ভোগ করে আসছেন। কিন্তু তার ছোট ভাই আলাউদ্দিন প্রায় ২০ বছর পরে একই দাগের জমি কিনে নেন এবং রাস্তার পাশে তার লাগানো বিভিন্ন প্রজাতির গাছপালা দখল করে নেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিসি হলেও সমাধান হয়নি। তিনি অভিযোগ করেন, গত ১৪ সেপ্টেম্বর আলাউদ্দিন ও তার সহযোগীরা তার বাগানে থাকা প্রায় দুই থেকে তিন শতাধিক সুপারি গাছসহ বিভিন্ন গাছ কেটে ফেলে। এ খবর পেয়ে রহিমা ঘটনাস্থলে গেলে আলাউদ্দিন ও তার স্ত্রী তাকে এলোপাতাড়ি মারধর করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে রহিমা ভোলা সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ প্রধান আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করে এবং আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়। অভিযুক্ত আলাউদ্দিনের পরিবারের সাথে যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, একাধিকবার সালিশ করেও বিরোধের সমাধান সম্ভব হয়নি। তারা মনে করেন, বিষয়টির স্থায়ী সমাধান আইনের মাধ্যমে হওয়া প্রয়োজন।

See also  “পরশুরামে আইনশৃঙ্খলা কমিটির সভা: দূর্গাপূজায় সজাগ দৃষ্টি রাখার আহ্বান ইউএনও’র”

Please Share This Post in Your Social Media

More News Of This Category