1. thpshopbd@gmail.com : admin :
পবিত্র মাহে রামাদানকে স্বাগত জানাতে আলীকদমে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি - probahonewstv
June 13, 2026, 2:46 pm

পবিত্র মাহে রামাদানকে স্বাগত জানাতে আলীকদমে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, February 18, 2026
  • 187 Time View
আলীকদমে মাহে রামাদান স্বাগত র‍্যালি | জামায়াতের শান্তিপূর্ণ শোভাযাত্রা

পবিত্র মাহে রামাদানকে স্বাগত জানাতে আলীকদমে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলাতে পবিত্র মাহে রামাদান উপলক্ষে বর্ণাঢ্য স্বাগত র‍্যালি আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আলীকদম উপজেলা শাখা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত র‍্যালিটি আলীকদম বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে মেসার্স নাছির স্টোরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
র‍্যালিতে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা জামায়াতের আমীর জনাব মাসুক এলাহী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মোঃ আবু সুফিয়ান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু তাহের। এছাড়া আলীকদম উপজেলা শিবিরের সভাপতি মোঃ জসিম উদ্দিনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মী এবং প্রায় ৫০–৬০ জন অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রামাদান মাস আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও আল্লাহভীতির শিক্ষা দেয়। তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় রামাদানের শিক্ষাকে ধারণ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, রমজান মাসে দিনের বেলায় হোটেল, চা দোকান ও রেস্তোরাঁ বন্ধ রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। একই সঙ্গে সমাজের বিত্তবানদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
র‍্যালি ও সমাবেশ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে ঈদুল ফিতর উপলক্ষে ১১২টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান বিতরণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category