
মোঃ আমজাদ হোসেন
জেলা প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়া পুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মোঃ আখতারুজ্জামান মিয়া ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। স্থানীয়রা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৭ নং আউলিয়া পুকুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে শক্ত অবস্থান তৈরি হয়েছে, যা নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।