1. thpshopbd@gmail.com : admin :
নভোএয়ারে কেবিন ক্রু নিয়োগ, নারী-পুরুষ উভয়ের জন্য সুযোগ - probahonewstv
June 14, 2026, 12:48 am

নভোএয়ারে কেবিন ক্রু নিয়োগ, নারী-পুরুষ উভয়ের জন্য সুযোগ

মোহাম্মদ ছানাউল্লাহ এভিয়েশন করেসপন্ডেন্ট
  • Update Time : Sunday, January 25, 2026
  • 140 Time View
নভোএয়ারে কেবিন ক্রু নিয়োগ, নারী-পুরুষ উভয়ের জন্য সুযোগ

নভোএয়ারে কেবিন ক্রু নিয়োগ, নারী-পুরুষ উভয়ের জন্য সুযোগ

মোহাম্মদ ছানাউল্লাহ
এভিয়েশন করেসপন্ডেন্ট

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার বাংলাদেশি নারী ও পুরুষ নাগরিকদের জন্য কেবিন ক্রু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২৭ বছর। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। নভোএয়ার সূত্রে জানা গেছে, আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি বা সমমান। এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। ডিপ্লোমা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ২.৮০ গ্রহণযোগ্য। ‘ও’ লেভেলে সর্বোচ্চ পাঁচটি বিষয়ে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে সর্বোচ্চ দুইটি বিষয়ে ‘ডি’ গ্রেড গ্রহণযোগ্য হলেও জিইডি (GED) গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় সাবলীল হতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা হতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি (১৬৮ সেন্টিমিটার) এবং নারী প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি (১৬১ সেন্টিমিটার)। প্রার্থীদের বডি মাস ইনডেক্স (BMI) ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে। পাশাপাশি ভালো শারীরিক স্বাস্থ্য, দৃষ্টিজনিত সমস্যা বা রঙ অন্ধত্ব না থাকা, সাঁতার জানার দক্ষতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকা আবশ্যক। নিয়োগপ্রাপ্ত কেবিন ক্রুদের ফ্লাইটের আগে যাত্রীদের ব্রিফিং প্রদান, নিরাপত্তা নির্দেশনা প্রদর্শন, জরুরি চিকিৎসা সহায়তা প্রদান এবং যাত্রীসেবাসহ অন্যান্য দায়িত্ব পালন করতে হবে।

নভোএয়ারের কেবিন ক্রুদের জন্য পিক-এন্ড-ড্রপ সুবিধা, উৎসব বোনাস, চিকিৎসা বীমা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনা মূল্যে এয়ার টিকিট সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে সিভি, পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে নভোএয়ার লিমিটেডের বনানীস্থ কার্যালয়ে। ঠিকানা—বাসা নম্বর ৫০, রোড ১১, ব্লক এফ, বনানী, ঢাকা-১২১৩। নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে বাছাইকৃত বা সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরই পরবর্তী ধাপে স্পট অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে।

See also  সত্য ও ন্যায়ের পথে অবিচল সাংবাদিকতা—বিশ্ব গণমাধ্যম দিবস আজ

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category