1. thpshopbd@gmail.com : admin :
পটুয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার - probahonewstv
June 13, 2026, 11:23 pm

পটুয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার শামিম , পটুয়াখালী
  • Update Time : Friday, December 26, 2025
  • 154 Time View
পটুয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযানে যাত্রীবাহী বাস থেকে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

বড়দিন উপলক্ষে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশি; উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার শামিম , পটুয়াখালী

পটুয়াখালী — পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পটুয়াখালীর উপপরিচালক মোঃ হামিমুর রশিদের নেতৃত্বে ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে সদর থানাধীন বড় চৌরাস্তায় সুগন্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে কুয়াকাটাগামী আর আর ট্রাভেলস নামীয় যাত্রীবাহী বাস (নাটোর-ব-১১-০০৪৭) তল্লাশি করা হলে জি-১ ও জি-২ নম্বর সিটে বসা দুই যাত্রীর দেহ তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা মোঃ মাশরাফ আলী (পিতা মোঃ শফিকুল ইসলাম) ও মোঃ রবিউল ইসলাম (পিতা শুকদ্দি)। অভিযানে হেরোইনের পাশাপাশি দুইটি মোবাইল ফোন ও একটি বাসের টিকিট জব্দ করা হয়েছে।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পটুয়াখালীর উপপরিচালক মোঃ হামিমুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে পটুয়াখালীতে বিক্রয়ের উদ্দেশ্যে হেরোইন সরবরাহ করে আসছিল।তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লেমুয়া বাজারে বহুল প্রতীক্ষিত ঢালাই ব্রিজের কাজ প্রায় শেষ, উদ্বোধনের অপেক্ষায় এলাকাবাসী

Please Share This Post in Your Social Media

More News Of This Category