1. thpshopbd@gmail.com : admin :
লস্করহাট বাজারে এবি পার্টির ঈগল মার্কায় গণসংযোগ - probahonewstv
June 13, 2026, 7:46 pm

লস্করহাট বাজারে এবি পার্টির ঈগল মার্কায় গণসংযোগ

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Sunday, December 7, 2025
  • 92 Time View
লস্করহাট বাজারে এবি পার্টির উদ্যোগে ঈগল মার্কার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 ফেনী-২ আসনে মুজিবুর রহমান মঞ্জুর পক্ষে প্রচারণায় দলীয় নেতাকর্মীদের সরব অংশগ্রহণ

 মোহাম্মদ হানিফ , (চট্টগ্রাম বিভাগ)

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর পক্ষে লস্করহাট বাজারে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে ফেনী সদর উপজেলার লস্করহাট বাজার এলাকায় এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এবি যুব পার্টির ফেনী জেলা আহ্বায়ক শফিউল্লাহ পারভেজের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ ভোটারদের মাঝে ঈগল মার্কার লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ ভোটারদের কাছে প্রার্থীর সালাম পৌঁছে দেন এবং আসন্ন নির্বাচনে ঈগল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে অংশ নেন এবি পার্টি ফেনী জেলার সহ-দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অম্লান, সদস্য কাজি শরিফ উদ্দিন দিপ্ত, সদর উপজেলা সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল হাসান, নজরুল ইসলাম সবুজ, সদর প্রচার সম্পাদক আবুল কাশেম মিলন, নারী নেত্রী জোহরা আক্তার ডলি, এডভোকেট সুমি, কাজীরবাগ ইউনিয়ন সদস্য সচিব সোহাগ, কালিদহ ইউনিয়ন সদস্য সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, এবি পার্টির প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু এলাকায় উন্নয়ন, শান্তি ও সুব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তাঁরা দাবি করেন, স্থানীয় ভোটারদের মধ্যে ঈগল মার্কার পক্ষে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীতে মানবাধিকার দিবস উপলক্ষে সিজলার কনফারেন্স রুম পরিদর্শন

Please Share This Post in Your Social Media

More News Of This Category