1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন - probahonewstv
April 26, 2026, 2:59 pm

আলীকদমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Friday, December 5, 2025
  • 132 Time View
আলীকদমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন

তৃতীয়বারের মতো পাহাড়ি পথে দেশের অন্যতম বড় আল্ট্রা দৌড় প্রতিযোগিতা

 মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান 

বান্দরবানের আলীকদমে তৃতীয়বারের মতো আয়োজন হতে যাচ্ছে দেশের জনপ্রিয় পাহাড়ি আল্ট্রা দৌড় প্রতিযোগিতা ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রাঃ এডিশন ৩’। পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের উদ্যোগে প্রতি বছর নতুন ও অপ্রচলিত পাহাড়ি রুটে এই দৌড় আয়োজনের ধারাবাহিকতা এবারও বজায় থাকছে। এবারের প্রতিযোগিতায় দৌড়বিদরা ছুটবেন বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত আলীকদম–পোয়ামুহুরী সড়কের কুরুকপাতা পর্যন্ত মনোমুগ্ধকর পাহাড়ি পথে। ২০১৩ সালের আয়োজন হয়েছিল দেশের সর্বোচ্চ মোটরেবল সড়ক আলীকদম–ডিম পাহাড়–থানচি রুটে; আর গত বছর অংশগ্রহণকারীরা দৌড়েছিলেন বান্দরবান–চিম্বুক সড়কের রোমাঞ্চকর বাঁকগুলোর ওপর দিয়ে। দেশের এন্ডুরেন্স অ্যাথলেটদের কাছে এই ইভেন্টের বিশেষ আকর্ষণ পাহাড়ের নতুন রুট আর প্রকৃতির মাঝে কঠিনতম চ্যালেঞ্জ ছুঁয়ে দেখার সুযোগ।

“For Wildlife, For Earth (বন্যপ্রাণীর জন্য, পৃথিবীর জন্য)”—এই প্রতিপাদ্য সামনে রেখে আগামী ৫ ডিসেম্বর ভোরে শুরু হবে এবারের আয়োজনে। বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা তৈরি ও পাহাড়ি জীববৈচিত্র্য রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ইভেন্টের প্রতীকচিহ্নে ব্যবহার করা হয়েছে পাহাড়ি বনের বিরলপ্রায় পাখি রাজধনেশের অবয়ব। একসময় নিয়মিত দেখা যেত এই আকর্ষণীয় ঠোঁটের পাখি; কিন্তু এখন এটি সংখ্যায় অত্যন্ত কমে গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪৫০ জন দৌড়বিদ অংশ নেবেন ২৫ ও ৫২ কিলোমিটার—দুই ক্যাটাগরির দৌড়ে। প্রচলিত ম্যারাথনের দূরত্ব ৪২.১৯৫ কিলোমিটার; এর বেশি হলে তা আল্ট্রা ম্যারাথন নামে পরিচিত। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন সদ্য কৈশোর পার করা তরুণ থেকে শুরু করে সত্তরোর্ধ অভিজ্ঞ দৌড়বিদও। ইতোমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পুরো আয়োজনটি একটি দাতব্য উদ্যোগ; যা উদ্বৃত্ত থাকে তা ব্যয় করা হয় আলীকদম ও লামার কয়েকটি বিদ্যালয়ের আদিবাসী শিশুদের শিক্ষায়। আল্ট্রা ম্যারাথনের পৃষ্ঠপোষকতায় রয়েছে লিবারেল ফ্যাশন অ্যান্ড প্যাকেজিং, ট্রাভেল প্রো এবং কিচেন এক্সপার্ট। সার্বিক সহযোগিতায় আছে আলীকদম সেনানিবাস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, আলীকদম উপজেলা প্রশাসন ও আলীকদম থানা।

See also  তারাগঞ্জের আলমপুরে জনতার দ্বারে এমপি: সমস্যা শুনে দিলেন সমাধানের আশ্বাস


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category