
বান্দরবানে পিসিএনপি’র উদ্যোগে ৫০০ কর্মীর মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান পৌর এলাকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) বান্দরবান জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৫০০ কর্মীর মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি’র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংগঠনের কর্মীদের পাশে থেকে তাদের সহযোগিতা করা পিসিএনপি’র দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও পিসিএনপি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।