1. thpshopbd@gmail.com : admin :
পূর্ব লক্ষীকোলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল আজ - probahonewstv
June 13, 2026, 6:01 pm

পূর্ব লক্ষীকোলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল আজ

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Tuesday, January 27, 2026
  • 122 Time View
রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা বাজারে আজ অনুষ্ঠিত হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা।

পূর্ব লক্ষীকোলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল আজ

মোঃ শামিম,পটুয়াখালী জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা বাজার প্রাঙ্গণে একদিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব লক্ষীকোলা যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে এলাকার বিভিন্ন দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর এমন ক্রীড়া আয়োজনকে ঘিরে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনের জনাব ভি.পি. আয়নুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব মোঃ সাইফুল্লাহ ইবনে সাঈদ (সজল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সাবেক ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জনাব মোঃ জুনায়েদ হোসেন (সবুজ), শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ কে এইচ মুরাদ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ার মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হক মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে পূর্ব লক্ষীকোলা বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বাউফলে বাস ও অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল

Please Share This Post in Your Social Media

More News Of This Category