1. thpshopbd@gmail.com : admin :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন। - probahonewstv
April 25, 2026, 10:06 pm

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন।

Reporter Name
  • Update Time : Tuesday, March 24, 2026
  • 46 Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:এর পক্ষ থেকে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রবাহ নিউজ টিভির বান্দরবান জেলা প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে সৌহার্দ্য ও ভালোবাসা ছড়িয়ে পড়ুক। সমাজে বিরাজমান সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সবাই যেন মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেটিই হোক সবার প্রত্যাশা।
প্রবাহ নিউজ টিভির পক্ষ থেকেও দেশ-বিদেশে অবস্থানরত সকলকে জানানো হয়েছে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

See also  ফেনীতে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category