1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে নবনির্বাচিত এমপি সাচিং প্রু জেরীর শুভ আগমন — উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, রোগীদের খোঁজখবর ও দুর্গম পাহাড়ি অঞ্চলের স্বাস্থ্য-শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। - probahonewstv
June 13, 2026, 11:06 pm

আলীকদমে নবনির্বাচিত এমপি সাচিং প্রু জেরীর শুভ আগমন — উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, রোগীদের খোঁজখবর ও দুর্গম পাহাড়ি অঞ্চলের স্বাস্থ্য-শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

Reporter Name
  • Update Time : Monday, May 18, 2026
  • 36 Time View

আলীকদমে নবনির্বাচিত এমপি সাচিং প্রু জেরীর শুভ আগমন — উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, রোগীদের খোঁজখবর ও দুর্গম পাহাড়ি অঞ্চলের স্বাস্থ্য-শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য, রাজপুত্র জনাব সাচিং প্রু জেরী (এমপি) মহোদয়ের আলীকদম উপজেলায় শুভ আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় মাননীয় এমপি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি ডায়রিয়া ও হাম-রুবেলায় আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন। রোগীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসাসেবার সার্বিক বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন মাননীয় সংসদ সদস্য। তিনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কালাম, আলীকদম থানার অফিসার ইনচার্জ, আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তারবৃন্দ ও স্বাস্থ্যকর্মীগণ, আলীকদম উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইয়ুথ ম্রো অর্গানাইজেশন সহ..
সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে আলীকদম উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও কর্মরত গণমাধ্যম কর্মীর বিভিন্ন প্রশ্নের জবাবে মাননীয় এমপি বলেন,-হাম ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হবে এবং দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সংকট নিরসনে সোলার প্লেট স্থাপন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দকৃত জেনারেটর দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা মহবে। পাশাপাশি দুর্গম পাহাড়ও -সমতলে এলাকায় সুপ্রিয় পানির ব্যবস্থা নিশ্চিতকরণেও গুরুত্ব আরোপ করেন।

See also  সোনারগাঁওয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যটারিচালিত রিকশা চালকের মৃত্যু

পার্বত্য অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ৪নং কুরুকপাতা ইউনিয়নের দুর্গম সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষকদের যথাযথ উপস্থিতি নিশ্চিতকরণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাননীয় এমপি সাচিং প্রু জেরী বলেন—

“দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত ম্রো সম্প্রদায়সহ সকল জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই সরকারি বিদ্যালয়গুলো বর্গা শিক্ষক দিয়ে পরিচালনা করা গ্রহণযোগ্য নয়। সরকারি কর্মরত শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে পাঠদান নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরবর্তী আলীকদম উপজেলা নবগঠিত প্রেসক্লাব ক্লাব কমিটির সাংবাদিকও ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া’কর্মী’দের সাথে মতবিনিময় করেন -সাচিং প্রু জেরী এমপি।

মাননীয় সংসদ সদস্যের এ মানবিক ও উন্নয়নমুখী বক্তব্যে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে আলীকদম উপজেলার স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category