1. thpshopbd@gmail.com : admin :
আমরা মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য কাজ করছি — ডা. মো. ফখরুদ্দিন মানিক - probahonewstv
June 13, 2026, 10:38 pm

আমরা মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য কাজ করছি — ডা. মো. ফখরুদ্দিন মানিক

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Sunday, November 9, 2025
  • 119 Time View
আমরা মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য কাজ করছি — ডা. মো. ফখরুদ্দিন মানিক

ফেনী-৩ আসনের জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেছেন — “মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত মানবিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য।” দাগনভূঁঞার দক্ষিণ জগৎপুরে গৃহনির্মাণ সহযোগিতা প্রদানকালে তিনি জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


প্রভাহ নিউজ ২৪ | মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ
প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর ২০২৫

“আমরা মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য কাজ করছি। মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই প্রয়াস।” — দাগনভূঁঞা পৌরসভার ৪নং ওয়ার্ড দক্ষিণ জগৎপুরে গৃহনির্মাণ কাজে সহযোগিতা প্রদানকালে এ কথা বলেন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক।

তিনি বলেন, “জামায়াতে ইসলামি একটি মানবিক রাষ্ট্র গঠনের চেষ্টা করছে, যেখানে কোনো ভেদাভেদ, হিংসা বা প্রতিহিংসা থাকবে না। আমাদের সম্পদ, জনশক্তি ও সম্ভাবনার কোনো অভাব নেই, অভাব শুধু সৎ নেতৃত্বের। এই অভাবই আমাদের বারবার পিছিয়ে দিয়েছে।”

ডা. মানিক আরও বলেন, “বিগত ৫৪ বছরে অনেক জনপ্রতিনিধি ক্ষমতায় এসে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন, দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন। আমরা দুর্নীতির এই পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরবো। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিন, উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিআরডিবি চেয়ারম্যান মাস্টার নজির আহম্মদ, কানাডা প্রবাসী সানা উল্লাহ সোহেল, ওয়ার্ড সভাপতি বাবুল ইসলাম, সেক্রেটারি বাহাদুরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদম উপজেলায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র 123তম শাখা উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category