1. thpshopbd@gmail.com : admin :
খিলগাঁয়ে বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী কবির আহমদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত - probahonewstv
June 13, 2026, 10:48 pm

খিলগাঁয়ে বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী কবির আহমদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ জিল্লাুর রহমান 
  • Update Time : Sunday, November 30, 2025
  • 164 Time View
খিলগাঁও দক্ষিণ থানার ২ পশ্চিম ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী উঠান বৈঠক। প্রধান অতিথি ছিলেন ঢাকা–৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, শিক্ষানুরাগী ও সমাজসেবক কবির আহমদ।

খিলগাঁওয়ে জনতার ঢল—পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ মানুষের কণ্ঠ। ঢাকা-৯ এ বাংলাদেশ জামায়াত মনোনীত এমপি প্রার্থী কবির আহমদের নির্বাচনী উঠান বৈঠনে উপস্থিত জনতার জোরালো সমর্থন।
সবার বিশ্বাস—সুশাসন, মূল্যবোধ ও উন্নয়নে এগিয়ে যাবে খিলগাঁও।

মোঃ জিল্লুর রহমান ( বিষেশ প্রতিনিধি ) ঢাকা

খিলগাঁও দক্ষিণ থানাধীন ২ নম্বর পশ্চিম ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম’আ স্থানীয় এক বাসায় আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, শিক্ষানুরাগী ও সমাজসেবক কবির আহমদ।

সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্টজন প্রফেসর শাইখুল ইসলাম। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য ও বৃহত্তর খিলগাঁও থানার সালেহ আহমদ, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য ও খিলগাঁও দক্ষিণ থানা আমীর মুহাম্মদ সাজেদুর রহমান শিবলী, মহানগর মজলিসে শূরা এবং থানা কর্মপরিষদ সদস্য ইব্রাহিম হোসেন খান, জহিরুল হক সেলিম, ইসহাক মিয়া, মাহমুদ হাসান, আবিদুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য দায়িত্বশীলগণ।

উঠান বৈঠকে স্থানীয় ব্যবসায়ী ও যুবসমাজের পক্ষ থেকে কবির আহমদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এসময় বক্তারা বলেন, এলাকার মানুষ পরিবর্তন চায় এবং উন্নয়ন ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় একজন শিক্ষিত, পরিচ্ছন্ন ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।

বৈঠকে নাগরিকরা এলাকার সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা, চিকিৎসাসেবা, মাদক নিয়ন্ত্রণ, বেকারত্ব ও নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানে সহায়তার জন্য কবির আহমদের সহযোগিতা কামনা করেন।

এসময় কবির আহমদ বলেন,
“মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় সম্পদ। নির্বাচিত হলে খিলগাঁওকে আধুনিক, শান্তিপূর্ণ এবং নাগরিকবান্ধব এলাকায় রূপান্তর করবো। উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতিই হবে আমার অঙ্গীকার।”

বৈঠকের শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

See also  লামায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: 5টি ভাটাকে 10 লাখ টাকা জরিমানা

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category