1. thpshopbd@gmail.com : admin :
সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবিতে মানববন্ধন - probahonewstv
September 21, 2026, 2:47 pm

সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Friday, May 15, 2026
  • 86 Time View

সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবিতে মানববন্ধন

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে সোনারগাঁও পৌরসভার ঐতিহাসিক পানাম নগরী সংলগ্ন পঙ্খিরাজ নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আয়োজিত এ মানববন্ধনে
স্থানীয় সংস্কৃতিকর্মী, কবি, লেখক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সংগঠনটির আহ্বায়ক কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তারা বলেন, ঐতিহাসিক পানাম নগরীকে ঘিরে থাকা পঙ্খিরাজ নদী বর্তমানে খালে পরিণত হয়েছে। একসময় এ নদী ছিল প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই নদীপথ ব্যবহার করেই বিশ্বখ্যাত মসলিন কাপড় প্রাচ্য ও পাশ্চাত্যে রপ্তানি করা হতো।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে নদীটি এখন বিলুপ্তির পথে। দ্রুত নদীটি পুনঃখনন করে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
তারা অভিযোগ করে বলেন, সোনারগাঁওয়ের পঙ্খিরাজ নদীসহ বিভিন্ন খাল ও জলাশয় দখল এবং ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান বক্তারা।

See also  টাঙ্গাইল মির্জাপুর বাঁশতৈল বাজারের দিনের আলোতেই রাব্বি ক্যাফে এন্ড ফাস্ট ফুডে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে

Please Share This Post in Your Social Media

More News Of This Category