1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইল মির্জাপুর বাঁশতৈল বাজারের দিনের আলোতেই রাব্বি ক্যাফে এন্ড ফাস্ট ফুডে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে - probahonewstv
August 1, 2026, 6:21 pm

টাঙ্গাইল মির্জাপুর বাঁশতৈল বাজারের দিনের আলোতেই রাব্বি ক্যাফে এন্ড ফাস্ট ফুডে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে

Reporter Name
  • Update Time : Friday, May 8, 2026
  • 40 Time View

টাঙ্গাইল মির্জাপুর বাঁশতৈল বাজারের দিনের আলোতেই রাব্বি ক্যাফে এন্ড ফাস্ট ফুডে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

দোকান মালিকের বক্তব্য অনুযায়ী, আজ শুক্রবার (৮ মে ২০২৬) তিনি দোকান তালাবদ্ধ করে জোহরের নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে ফিরে এসে দেখেন দোকানের চালের ওপরের অংশ ভাঙা। চোর চক্রটি মূলত দোকানের ছাদ বা উপরের অংশ দিয়ে ভেতরে প্রবেশ করে।

দোকান মালিক জানান, চোরেরা ক্যাশ বাক্স থেকে নগদ টাকা এবং দোকানের দামী মালামাল লুটে নিয়েছে, প্রায় ২০,০০০ টাকা ও প্রায় ৫০,০০০ টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের পাশাপাশি দামী চকোলেট (কিটক্যাট), রেড বুল এবং আরও কিছু মূল্যবান খাদ্যদ্রব্য নিয়ে যায় চুরেরা।

দোকান মালিক স্থানীয় কিছু কিশোর বা যুবককে সন্দেহ করছেন। তিনি জানান, তিনি নামাজে যাওয়ার সময় দুই যুবককে দোকানের আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছিলেন। ঘটনার পর তাদের আচরণও সন্দেহজনক ছিল বলে তিনি উল্লেখ করেন। বাজারে দিনের বেলায় এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি স্থানীয় বাজার কমিটিকে জানানো হয়েছে। ব্যবসায়ীরা বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।

See also  টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category