1. thpshopbd@gmail.com : admin :
শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের সামনে জলাবদ্ধতা থেকে মুক্তি চান এলাকাবাসী - probahonewstv
May 1, 2026, 7:52 am

শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের সামনে জলাবদ্ধতা থেকে মুক্তি চান এলাকাবাসী

Reporter Name
  • Update Time : Wednesday, April 29, 2026
  • 12 Time View

শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের সামনে জলাবদ্ধতা থেকে মুক্তি চান এলাকাবাসী

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ

ময়মনসিংহের উপজেলার শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ-এর সামনে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই কলেজের প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়, ফলে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, কলেজের সামনে রাস্তার অল্প বৃষ্টিতেই ব্যাপক জলাবদ্ধতার শেষ সৃষ্টি হয়। এতে করে শিক্ষার্থীদের ক্লাসে আসা-যাওয়া বিঘ্নিত হচ্ছে এবং অনেকেই ঝুঁকি নিয়ে কাদা ও পানির মধ্যে দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং সড়কের নিম্নমানের নির্মাণ কাজের কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে, তখন পানি নেমে যেতে কয়েকদিন সময় লাগে।
একাধিক শিক্ষার্থী জানান, “প্রতিদিনই ভিজে ও কাদা মাড়িয়ে কলেজে যেতে হয়। এতে করে আমাদের পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে।”
এলাকাবাসী দ্রুত এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা যথাযথ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও সড়ক সংস্কারের দাবি জানান, যাতে করে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা স্বস্তিতে চলাচল করতে পারেন।

See also  শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীতে ‘ব্লেড বস’ আতঙ্ক—৭ নম্বর ওয়ার্ডে চরম উদ্বেগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category