1. thpshopbd@gmail.com : admin :
বিশ্ব বাবা দিবস আজ: শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করা হলো বাবাদের - probahonewstv
September 9, 2026, 8:53 am

বিশ্ব বাবা দিবস আজ: শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করা হলো বাবাদের

Reporter Name
  • Update Time : Sunday, June 21, 2026
  • 76 Time View

বিশ্ব বাবা দিবস আজ: শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করা হলো বাবাদের

নাজমুল রানাঃ জামালপুর

আজ বিশ্ব বাবা দিবস। প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে। এ উপলক্ষে সন্তানরা তাদের বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভিন্ন আয়োজন ও সামাজিক যোগাযোগমাধ্যমে।

পরিবারের অভিভাবক, পথপ্রদর্শক ও আস্থার প্রতীক হিসেবে বাবার অবদান স্মরণ করে অনেকেই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস, ছবি ও স্মৃতিচারণ প্রকাশ করেছেন। জীবিত বাবাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হচ্ছে, আর প্রয়াত বাবাদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হচ্ছে।

সমাজবিজ্ঞানীরা বলছেন, সন্তানের মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশে বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সুখ-দুঃখ, দায়িত্ব ও সংগ্রামের নেপথ্যে বাবার অবদান অনস্বীকার্য।

বিশ্ব বাবা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও নানা কর্মসূচির আয়োজন করেছে। দিনটি পরিবারে বাবার প্রতি ভালোবাসা, সম্মান ও দায়িত্ববোধ জাগ্রত করার একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।

See also  তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category