1. thpshopbd@gmail.com : admin :
পানছড়িতে দুটি স্কুলে আসবাবপত্রের চাহিদা পুরণ করেছেন এমপি ওয়াদুদ ভুঁইয়া। - probahonewstv
August 25, 2026, 1:39 pm

পানছড়িতে দুটি স্কুলে আসবাবপত্রের চাহিদা পুরণ করেছেন এমপি ওয়াদুদ ভুঁইয়া।

সৈয়দ এম এ বাসার পানছড়ি প্রতিনিধিঃ
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 30 Time View
পানছড়িতে দুটি স্কুলে আসবাবপত্রের চাহিদা পুরণ করেছেন এমপি ওয়াদুদ ভুঁইয়া।

পানছড়িতে দুটি স্কুলে আসবাবপত্রের চাহিদা পুরণ করেছেন এমপি ওয়াদুদ ভুঁইয়া।

সৈয়দ এম এ বাসার পানছড়ি প্রতিনিধিঃ

পানছড়ি উপজেলায় ৩নং পানছড়ি ইউপির আইয়ুব নগর বে-,সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১নং লোগাং ইউপির ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ বছর ধরে চলছিল আসবাবপত্র সংকটে। পানছড়ি উপজেলার বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে খবরটি পৌঁছে এমপি ওয়াদুদ ভুঁইয়ার নিকট। খবর পেয়ে তিনি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বিদ্যালয় দুটিতে আসবাপত্রের ব্যবস্থা করে দেন। যার মাঝে ছিল নব্বই জোড়া বেঞ্চ, আটটি শিক্ষক টেবিল,নআট জোড়া চেয়ার ও তিনটি স্টীলের আলমিরা। পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো: সিরাজুল ইসলাম ও সাধারণ সম্বাদক মো: ইউসুফ আলী উপস্থিত থেকে এমপি ওয়াদুদ ভুঁইয়ার পক্ষ থেকে এসব সামগ্রী বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেন। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এমপি ওয়াদুদ ভুঁইযার প্রতি কৃজ্ঞকতার কথাা জানান। শ্রেনীকক্ষে সাজানো টেবিল দেখে শিক্ষার্থীরা উৎফুল্ল প্রকাশ করেন।

পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন বলেন, ‘বিদ্যালয় দুটিতে আসবাবপত্রের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছিল। বিষয়টি আমরা এমপি ওয়াদুদ ভুঁইয়াকে জানাই। তাঁর সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা করা হয়েছে। এমপি ওয়াদুদ ভুঁইয়ার পক্ষ থেকে আমরা এসব সামগ্রী বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দিয়েছি।’

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীর তুলনায় আসবাবপত্রের সংখ্যা কম ছিল। বিষয়টি এমপি ওয়াদুদ ভুঁইয়াকে অবগত করার পর তিনি তাৎক্ষণিকভাবে উন্নয়ন বোর্ডের মাধ্যমে দুই বিদ্যালয়ের জন্য আসবাবপত্রের ব্যবস্থা করে দেন।’
আইয়ুব নগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদ্যালয়টি গুছানো ও সুসংগঠিত। এখানে শিক্ষার্থীর সংখ্যাও অনেক। বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ আরো উন্নত করতে এটিকে সরকারি করার জন্য জোর দাবি জানাচ্ছি।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী বলেন, ‘বিদ্যালয় দুটির শিক্ষার্থীর তুলনায় আসবাবপত্রের সংখ্যা ছিল অনেক কম। বিষয়টি এমপি ওয়াদুদ ভুঁইয়াকে অবগত করার পর তিনি তাৎক্ষণিকভাবে উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা করে দেন।’

See also  গাইবান্ধায় ৩৬-৫০ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত: প্রবেশপত্রের দাবিতে মহাসড়ক অবরোধ

Please Share This Post in Your Social Media

More News Of This Category