1. thpshopbd@gmail.com : admin :
বকশিগঞ্জে জমি দখল ও উচ্ছেদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন। - probahonewstv
September 21, 2026, 7:47 pm

বকশিগঞ্জে জমি দখল ও উচ্ছেদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন।

জামালপুর প্রতিনিধি: নাজমুল রানা
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 72 Time View
বকশিগঞ্জে জমি দখল ও উচ্ছেদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন।

বকশিগঞ্জে জমি দখল ও উচ্ছেদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন।

জামালপুর প্রতিনিধি: নাজমুল রানা

জামালপুরের বকশীগঞ্জে ক্রয়কৃত জমি উদ্ধার এবং প্রভাবশালী দখলদারদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ ও আইনি সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আজেদা বেগম নামে এক বৃদ্ধা।

বুধবার (১২ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ পৌরসভার মালিচর বেপারী পাড়া এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজেদা বেগম অভিযোগ করেন, তার প্রতিবেশী আশরাফ আলী, ফজল হক ও মোশারফ হোসেনসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গায়ের জোর ও প্রভাব খাটিয়ে তাদের ক্রয়কৃত জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছেন। বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে স্থানীয়ভাবে একাধিকবার সালিস-বৈঠক ও আপস-মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীরা তা উপেক্ষা করেছেন।

তিনি আরও জানান, কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে তাদের পরিবার আদালতে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই বিবাদীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা বিভিন্ন সময় পরিবারটির সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, হয়রানি এবং বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।

আজেদা বেগম বলেন, বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এ অবস্থায় তাদের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি উদ্ধার, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তারা দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, এ অভিযোগগুলো সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপস্থাপিত।

See also  দুর্গম ওয়ারাইছড়া-লিকড়ী মৌজায় মেডিকেল ক্যাম্পেইন: ২০০ জনের বেশি স্থানীয় বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আলীকদম ব্যাটালিয়ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category