1. thpshopbd@gmail.com : admin :
দুর্গম ওয়ারাইছড়া-লিকড়ী মৌজায় মেডিকেল ক্যাম্পেইন: ২০০ জনের বেশি স্থানীয় বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আলীকদম ব্যাটালিয়ন। - probahonewstv
July 31, 2026, 9:12 pm

দুর্গম ওয়ারাইছড়া-লিকড়ী মৌজায় মেডিকেল ক্যাম্পেইন: ২০০ জনের বেশি স্থানীয় বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আলীকদম ব্যাটালিয়ন।

Reporter Name
  • Update Time : Tuesday, June 16, 2026
  • 67 Time View

দুর্গম ওয়ারাইছড়া-লিকড়ী মৌজায় মেডিকেল ক্যাম্পেইন: ২০০ জনের বেশি স্থানীয় বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আলীকদম ব্যাটালিয়ন।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের দুর্গম ওয়ারাইছড়া ও লিকড়ী মৌজায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। (১৬ জুন) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ২০০ জনেরও বেশি নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী দুর্গম এলাকায় বসবাসরত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাটালিয়নের উদ্যোগে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

আলীকদম ব্যাটালিয়ন জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক উদ্যোগ পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, পাড়া কারবারি ও হেডম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী
অধিনায়ক, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং দুর্গম অঞ্চলের মানুষের পাশে ভবিষ্যতেও বিজিবি কাজ করে যাবে।

See also  সাটুরিয়া বাজারে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট স্থাপনের ঘটনা দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category