1. thpshopbd@gmail.com : admin :
ফুলগাজীতে উন্নয়নের ডাক - probahonewstv
June 14, 2026, 7:45 am

ফুলগাজীতে উন্নয়নের ডাক

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
  • Update Time : Monday, February 9, 2026
  • 125 Time View
ফুলগাজীতে মজনুর উন্নয়ন বার্তা

মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রতিশ্রুতি

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীর ফুলগাজীতে উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের অঙ্গীকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ফেনী–১ আসনের প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনুর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভা যৌথভাবে সঞ্চালনা করেন সদস্য সচিব আবুল হোসেন ও যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ফেনী–১ আসনের সংসদ সদস্য প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু। মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনার কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব। তিনি মুক্তিযোদ্ধা ও জুলাই গণআন্দোলনের শহীদদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে আজীবন কাজ করার অঙ্গীকার করেন।

দীর্ঘদিন ধরে ফেনী উন্নয়ন থেকে বঞ্চিত উল্লেখ করে মুন্সি রফিকুল আলম মজনু বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই এ অঞ্চলের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা যাবে।ফুলগাজীসহ আশপাশের এলাকার বন্যা সমস্যার স্থায়ী সমাধানের ঘোষণা দিয়ে তিনি বলেন, বল্যামুখায় একটি টেকসই বাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে আধুনিক বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যাতে প্রতিবছরের বন্যা, নদীভাঙন ও ফসলহানি থেকে মানুষ রক্ষা পায়। স্বাস্থ্য ও শিক্ষাখাতে বড় পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ফেনীতে একটি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, একটি আধুনিক নার্সিং ইনস্টিটিউট এবং একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এর ফলে ফেনীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ঢাকামুখী হতে হবে না। তরুণ সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে তিন উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ, শিক্ষিত বেকারদের জন্য বিশেষ কর্মসূচি এবং প্রবাসী কর্মীদের দক্ষতা উন্নয়নে ফেনীতে বিএমইটি ইনস্টিটিউট স্থাপনের ঘোষণাও দেন তিনি।

See also  পরশুরামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন-দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রাণিসম্পদ উন্নয়নে নতুন দিগন্তের সূচনা

এছাড়া কৃষিখাতে খাল খনন, সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত, স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক আধুনিকায়ন, পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ ও অ্যাম্বুলেন্স সেবা চালুর প্রতিশ্রুতি দেন। গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা, প্রতিবন্ধী ও দুঃস্থদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার, মাদকবিরোধী কার্যক্রম, প্রতিটি উপজেলায় পাবলিক লাইব্রেরি স্থাপন, নারীদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতিমুক্ত পরিবেশ এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। সভা শেষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়ে মুন্সি রফিকুল আলম মজনু আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ফুলগাজীবাসীর প্রতি আহ্বান জানান।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category